নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১০ ফেব্রুয়ারি ২০২২ঃ
সমস্ত পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। ঘটনাটি পুরুলিয়ার বাঘমুন্ডি গভর্মেন্ট কলেজের। বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের দাবি, এতদিন ক্লাস অনলাইনে হয়েছে পরীক্ষা কেনো অফলাইনে হবে? অনলাইন পরীক্ষা করতে হবে এই দাবী নিয়ে ছাত্র ছাত্রীরা গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাঘমুন্ডি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ চত্বর। রীতিমতো গেটের সামনে তারা বসে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা জানান, এতদিন অনলাইনে ক্লাস হয়েছে তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক, অফলাইনে ক্লাস হলে অফলাইনে পরীক্ষা দেবো। বাঘমুন্ডি গভর্মেন্ট পলিটেকনিক কলজের প্রিন্সিপাল ইনচার্জ অসীম কুমার মাহাতো জানান, উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আগামীকাল শুক্রবার থেকে অফলাইনেই পরীক্ষা চলবে।




