নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানার বাগদা অঞ্চলের নরেন্দ্রপুর গ্রামে। শুক্রবার বিকেলে স্থানীয় মানুষজনেরা গ্রামেরই দহালা বাঁধ নামের একটি পুকুরে ভাসতে দেখেন ওই যুবকের দেহ। স্থানীয়রাই যুবককে চিনতে পেরে তার পরিবারের লোকজনদের এবং পুঞ্চা থানায় খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম নিতাই বাউরি। বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি ওই গ্রামেই। পরিবারের লোকজনেরা জানান, গ্রামেরই একজন যুবক তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর তার এই দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page