নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১১ নভেম্বর, ২০২০

পুরুলিয়া ও ঝালদা পৌরসভার প্রশাসক পরিবর্তন করা হল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। পুরুলিয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো কে । তিনি সামিম দাদ খানের স্থলাভিষিক্ত হলেন । অন্যদিকে ঝালদা পৌরসভা প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল -কে ।

পুরুলিয়া পৌরসভার প্রশাসক মন্ডলের সদস্যদেরও পরিবর্তন করা হয়েছে । পাঁচজন সদস্য হলেন মৃগাঙ্ক মাহাত, দেবাশীষ চট্টোপাধ্যায়, বৈদ্যনাথ মন্ডল , রানা প্রতাপ সিং এবং কাজল বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে বৈদ্যনাথ মন্ডল ছাড়া বাকি চারজন নতুন মুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page