নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৯ সেপ্টেম্বর , ২০২০

শনিবার গড়বেতা মহকুমা আদালতে জামিনে ছাড়া পেলেন পুরুলিয়া বিজেপির যুব মোর্চার প্রাক্তন নেত্রী তথা বর্তমানে দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা গরাই।

প্রসঙ্গত বুধবার রাতে গড়বেতা থানার পুলিশ পূর্ণিমা গরাইকে তাঁর পুরুলিয়ার বাড়ি থেকে আটক করে তুলে নিয়ে যায়। জেলা বিজেপির পক্ষে অভিযোগ অন্যায়ভাবে বিরোধী কন্ঠ রোধ করতে কেবলমাত্র একটি স্যোশাল মিডিয়ার পোস্টের কারনে এই ঘটনা ঘটিয়েছে পুলিশ। বুধবার বিজেপির পুরুলিয়া শহর কমিটির পক্ষে সদর থানায় বিক্ষোভ দেখানো হয়। শনিবারও দলের মহিলা মোর্চার পক্ষে পুরুলিয়া সদর থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে শনিবার গড়বেতা মহকুমা আদালতে বিচারক চন্দন পরামাণিকের এজলাসে দুপুর ২ টো নাগাদ জামিন মঞ্জুর হয় বিজেপি নেত্রীর। পুরুলিয়া জেলা বিজেপির পক্ষে এদিন গড়বেতা মহকুমা আদালতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য তথা বলরামপুর বিধানসভার দলীয় কনভেইনর গোপাল কাটারুকা। তিনি জানান, এদিন ভার্চুয়াল (ভিডিও কনফারেন্স) শুনানির পর প্রতি সপ্তাহে একবার ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে মোবাইলে কথা বলার শর্তে পূর্ণিমা গরাইয়ের জামিন মঞ্জুর করেন বিচারক। জেলা বিজেপির দাবি, “এটা শাসক দলের বিরোধী কন্ঠ রোধ করতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ছাড়া আর কিছুই নয়”।

ছবি সৌজন্যঃ BJP পুরুলিয়া

শেয়ার করুন

You cannot copy content of this page