নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৬ আগস্ট , ২০২০

পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী বুধবার রাত্রি ৯টা পর্যন্ত জেলায় মোট করোন আক্রান্ত ১০৩৮ জন। কেবলমাত্র বুধবারই মোট ৬৮ জন করোনা আক্রান্তের হিসেব পাওয়া গেছে জেলাতে। বিগত কয়েক দিন যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলাজুড়ে মানুষের মধ্যে চাপা আতঙ্কও লক্ষ করা গেছে। মঙ্গলবারই একদিনে জেলাতে আক্রান্ত একশো ছাড়ায়। ওইদিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২১ জন। এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত মঙ্গলবারই ছিল। পুরুলিয়ায় বুধবার নতুন করে করা ২৬টি কন্টেইনমেন্ট জোন নিয়ে জেলাতে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০। তবে একই সঙ্গে এ পর্যন্ত মোট ৫৩৩ জন সুস্থ্য হয়ে বাড়িও ফিরে গেছেন। জেলাতে সুস্থতার হার ৫১.৩৫ শতাশ বলে প্রশাসনের রিপোর্টে জানা গেছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পুরুলিয়া পৌরসভা এলাকায়। আক্রান্ত ২০০-র গন্ডি ছাড়িয়ে গেছে। জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যে হারে বাড়ছে, তাতে পুরুলিয়াবাসীর একাংশের বক্তব্য, “প্রশাসন আরো কড়া হাতে ব্যবস্থা গ্রহন না করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে”।

পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/

COVID_65

শেয়ার করুন

You cannot copy content of this page