নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৫ সেপ্টেম্বর , ২০২০
একদিনে রেকর্ড সংক্রমণ পুরুলিয়ায়। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (১৫.০৯.২০২০) পুরুলিয়া জেলায় করোনা সংক্রমণের শিকার ১৫৮ জন। জানা গিয়েছে এ পর্যন্ত দৈনিক সংক্রমণের হিসেবে এটাই সবচেয়ে বেশি। এদিনই আবার জেলাতে ২ জনের করোনায় মৃত্যুও হয়েছে বলে প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে। এদিনের দু জন ধরে এ পর্যন্ত জেলাতে মোট ৯ জনের করোনায় মৃত্যু হল। প্রশাসনিক রিপোর্টে আরো জানা গিয়েছে মঙ্গলবার করোনা পরীক্ষায় নতুন করে ১৫৮ জন সংক্রমণের শিকার হয়েছেন। তবে সুস্থতার হার উর্ধমুখী বলে জানা গিয়েছে। এদিন জেলার সুস্থতার হার ৬৪.০৪ শতাংশ। জেলাতে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭টি।

