নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৯ সেপ্টেম্বর , ২০২০
শুক্রবার গভীর রাতে পুরুলিয়া জেলা প্রশাসনের করোনা সংক্রমণের রিপোর্ট অনুযায়ী জেলাতে এদিন নতুন করে করোনা সংক্রমণের শিকার ১০০ জন। এ পর্যন্ত জেলাতে মোট ২৬৯৩ জন সংক্রমণের শিকার হয়েছেন বলে ওই রিপোর্টে জানা গিয়েছে। তবে একই সঙ্গে এ পর্যন্ত ১৭৩২ জন সুস্থও হয়ে গিয়েছেন। শুক্রবারও সুস্থতার হার স্বস্তি দিয়েছে জেলা প্রশাসনকে। এদিন সুস্থতার হার ৬৪.৩১ শতাংশ।

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ টি।
পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/
