নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৩ সেপ্টেম্বর , ২০২০

মঙ্গলবার গভীর রাতের প্রশাসনিক রিপোর্টে পুরুলিয়ায় করোনা সংক্রমণের ফলে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন নতুন করে জেলাতে সংক্রমণের শিকার ১০৩ জন। মঙ্গলবারের প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত জেলাতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ এবং মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০৬ বলে জানা গিয়েছে। তবে একই সঙ্গে সুস্থতার হার উর্ধমুখী। এদিন এই হার ৬৫.৩০ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ।

এ পর্যন্ত জেলাতে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৩ টি।

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/

COVID_91-1

শেয়ার করুন

You cannot copy content of this page