নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৩ সেপ্টেম্বর , ২০২০

রদ বদল হল পুরুলিয়া জেলা পুলিশে। জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান পুরুলিয়ার চারটি থানার আধিকারিকদের উদ্দেশ্যে বুধবার একটি নির্দেশিকা জারি করে বদলি হওয়া সাব ইন্সপেক্টরদের সত্তর নির্দেশিত থানাগুলিতে যোগ দিতে বলেছেন।

এদিনের এই নির্দেশে পুরুলিয়া মফস্বল থানার এসআই শেখ ইসমাইল আলিকে ঝালদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে ঝালদা থানার এসআই দিবাকর কুইরিকে নিয়ে আসা হয়েছে পুরুলিয়া মফস্বল থানায়। অন্যদিকে আড়ষা থানার এসআই বাসুদেব সামন্তকে কেন্দা থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দা থানার এসআই অশোক কুমার মাহাতকে বদলি করা হয়েছে আড়ষা থানায়।

শেয়ার করুন

You cannot copy content of this page