নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ
পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন জেলাশাসক দপ্তরের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। এছাড়াও গান্ধী মুর্তিতে পুষ্পার্ঘ দেওয়া হয়। এদিন স্বাধীনতার ৭৫ বর্ষের পূর্তিতে জেলা শাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসনের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে জেলা থেকে আই সি এস ই ও সি বি এস সি বোর্ডের অন্তর্গত এবছরের সফল ছাত্র-ছাত্রীদের হাতে বি আর আম্বেদকর মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
এরপরই পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে কবিগুরুর মুর্তিতে মাল্যদান করেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা। পুরুলিয়া বন দপ্তরের সুভাষ উদ্দানেও এদিন জেলা প্রশাসনের উদ্যোগে দেশের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন জেলাশাসক রজত নন্দা। সেখানেও এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সুভাষ উদ্দানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয়ব মুর্তিতে মাল্যদান করেন জেলাশাসক। এদিন প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বর্ষের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের একাধিক কর্তারা।



