নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৫ মার্চ, ২০২১
পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভায় জোট পন্থীদের আসন বন্টন চূড়ান্ত। জেলার পাঁচটি কেন্দ্রে বামেদের প্রার্থী ঘোষণাও হয়ে গেল। জয়পুর কেন্দ্রে প্রাথমিকভাবে কংগ্রেস প্রার্থী দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়ে থাকলেও শেষ পর্যন্ত জোট পন্থীদের বৈঠকের পর এই আসনটি ফরওয়ার্ড ব্লককেই ছেড়ে দেয় কংগ্রেস। রঘুনাথপুর আসনটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আই এস এফ দেবে প্রার্থী। বামপন্থীরা পাঁচটি কেন্দ্রেই তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল শুক্রবার। জোটের পক্ষে পুরুলিয়া, বাঘমুন্ডি ও বলরামপুরে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। তবে প্রার্থী তালিকা অফিসিয়ালি ঘোষণা করেনি। যদিও তিনটির মধ্যে পুরুলিয়া ও বাঘমুন্ডিতে জোট পন্থীদের পক্ষে কংগ্রেসের পার্থ প্রতীম ব্যানার্জি ও নেপাল মাহাতই যে লড়াই করছেন, তা মোটামুটি একপ্রকার স্থির হয়েই গিয়েছে। বাঘমুন্ডিতে আজ নমিনেশন করেছেন নেপাল মাহাত ।বলরামপুরের আসনে জোটের পক্ষে কে কংগ্রেসের প্রার্থী হবেন, তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
জেলার পাঁচটি কেন্দ্রে জোটের পক্ষে বামপন্থীদের প্রার্থী তালিকাঃ-
১) বান্দোয়ান- সুশান্ত বেসরা (সিপিআইএম)
২) মানবাজার-যামিনীকান্ত মান্ডি (সিপিআইএম)
৩) পাড়া – স্বপন বাউরী (সিপিআইএম)
৪) কাশীপুর – মল্লিকা মাহাত (সিপিআইএম)
৫) জয়পুর- ধীরেন মাহাত (ফরওয়ার্ড ব্লক)
