নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
দীর্ঘদিনের টালবাহানার অবসান ঘটল। আজ, সোমবার পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (সি আই সি) গঠন সম্পন্ন হল। এদিন সন্ধে ৬ টা নাগাদ এই খবর জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। নবেন্দু মাহালি ও উপপুরপ্রধান ময়ুরী নন্দী ছাড়া অন্য তিনজন কাউন্সিলর হলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ রায়, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারী বিবি এবং ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ ডাগাকে সি আই সি-র দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়ুরী নন্দী দায়িত্ব পেয়েছেন বাংলার বাড়ি, ই-মিউটেশন, ই-বিল্ডিং প্ল্যান, ই-ট্রেড লাইসেন্সের। সমীরণ রায় পেয়েছেন স্বাস্থ্য, স্যানিটেশন ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দপ্তরের দায়িত্ব। আনোয়ারী বিবি পেয়েছেন বিদ্যুৎ ও জল সরবরাহ এবং প্রদীপ ডাগাকে দেওয়া হয়েছে প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব।

