নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

পূর্ণ মর্যাদায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হল পুরুলিয়া পৌরসভায়। এদিন পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান নবেন্দু মাহালি। উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কাউন্সিলর, আধিকারিক ও কর্মীরা। পতাকা উত্তোলনের পর পৌরসভা চত্বরের বরেন্যদের মুর্তিতে মাল্যদানও করা হয়। এরপরই মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশভক্তি মূলক গান, নৃত্য গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন কলাকুশলীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page