নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৮ আগষ্ট ২০২২ঃ
পুরুলিয়া শহরের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার দেহ উদ্ধার। রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী। খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ ও প্রতিবেশীরা। খুনের অভিযোগ ওই বাড়িতে কর্মরত দুই কাঠ মিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে, মৃতার নাম পার্বতী বাদ্যকার (৫৫)। তাঁর বাড়ি স্থানীয় পোকা বাঁধ পাড়ায়। আহত অবস্থায় চিকিৎসাধীন বছর বাহান্নর নন্দিতা দাস কর্মকার। স্বামী প্রদীপ দাস কর্মকার। তাঁর একটি সোনার দোকান রয়েছে। গোটা ঘটনায় রহস্য দেখা দিয়েছে। পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।



