নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১ আগস্ট ২০২২ঃ

পুরুলিয়া জেলার সার্বিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে জেলা শাসক দপ্তরে আজ একগুচ্ছ দাবি পেশ করল ন্যাশনালিস্ট কংগ্রেস দল বা এন সি পি-র পুরুলিয়া জেলা কমিটি। দলের পুরুলিয়া জেলার সভাপতি শহীদ আনসারি এদিন জানান, জেলার শিক্ষা ক্ষেত্রে বেশকিছু বিষয়ে সরকার তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিন দলের জেলা কমিটির কয়েকজন প্রতিনিধিরা জেলাশাসক দপ্তরে এইসমস্ত দাবিদাওয়া লিখিত আকারে জানিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। মূলত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সর্বস্তরে জেলার স্কুল গুলিতে ১০০ পয়েন্ট রোস্টার বজায় রাখা, জেলার বিদ্যালয়গুলির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করার পাশাপাশি বদলি হওয়া শিক্ষকদের মেডিক্যাল গ্রাউন্ডে বদলি যাচাই করা, জেলার বিভিন্ন বিদ্যালয়ের বন্ধ ছাত্রাবাস ও ছাত্রীবাস গুলি অবিলম্বে খোলা সহ একগুচ্ছ দাবি এদিন জানানো হয় বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি শহীদ আনসারি।

শেয়ার করুন

You cannot copy content of this page