নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

পূর্ণ মর্যাদায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হল পুরুলিয়া জেলা পরিষদে। জেলা পরিষদে এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা। পতাকা উত্তোলনের পরই এদিন “বন্দে মাতরম” ধ্বনি ও “জন গণ মন অধিনায়ক… ” সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে জেলা পরিষদ চত্বর। পতাকা উত্তোলনের শেষে সভাগৃহে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। স্থানীয় ছাত্র-ছাত্রী, শিল্পী ও কলাকুশলীরা সাংস্কৃতিক কর্মসূচি মঞ্চস্থ করেন। নৃত্য-গীত ছাড়াও দেশের রক্তক্ষয়ী স্বাধীনতা আন্দোলনের কিছু ঘটনার নাট্যরূপও এদিন কলাকুশলীরা উপস্থাপিত করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page