নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৭ আগস্ট ২০২১ঃ

পুরুলিয়া শহরের ওয়েস্ট লেক রোডের এক অভিজাত আবাসনে শনিবার সকালে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়া জেলার পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা l পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে খুন বলে অনুমান করছে বলে জানা গিয়েছে।

এই দম্পতি গত কয়েক বছর এই আবাসনে এসে থাকতে শুরু করেন । মৃত দম্পতির মেয়ে-জামাই এই শহরেই থাকেন । মেয়ের দাবি, তাঁর বাবা-মা আত্মহত্যা করেননি । তিনি এখন পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পরিচারিকা এসে দ্যাখেন দরজা ভেজানো । অন্যদিন দরজা বন্ধ থাকলেও আজ খোলা ছিল দরজা বলে পরিচারিকার দাবিl ঘর খুলতেই দেখা যায় বৃদ্ধা মহিলার রক্তাক্ত শরীর। বৃদ্ধের মুখে বালিশ চাপা । মৃত দম্পতির নাম ক্ষীরোদ রায়(৭৬) এবং কৃষ্ণা রায় (৭০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে আসানসোল থেকে আনা হয়েছে তদন্তকারী কুকুর,ফরেনসিক দলও ঘটনাস্থলে এসেছিল ।

। ওই আবাসন চত্বরে বসানো হয়েছে পুলিশ পিকেট। দেহ দুটি উদ্ধার করে হাতোয়াড়া মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page