নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১১ আগস্ট , ২০২০
তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহর কমিটিতেও কি ব্যাপক রদবদল হতে চলেছ? বৃহস্পতি ও শুক্রবার দলীয় বৈঠকের পরে দলের অন্দরে এ রকমই জোর গুঞ্জন। কার কার মাথায় কোপ পড়বে, সে নিয়ে প্রভাবশালীদের কপালে চিন্তার ভাঁজ। দলের এক সূত্রে জানা গিয়েছে, শহর কমিটির দায়িত্বে মাথায় বসানো হতে পারে পোড় খাওয়া নেতা তারকেশ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে প্রতিবাদী মুখ এবং কাজের ছেলে বলে পরিচিত বিভাস রঞ্জন দাসের নামও নাকি রাজ্য কমিটির কাছে প্রস্তাবিত। তাহলে এতদিন ধরে রাজ্য নেতৃত্বের সুনজরে থাকা বৈদ্যনাথ মন্ডলের ওপর কি কোপ পড়তে চলেছে? গুঞ্জন এ নিয়েই। টিম পি কে-র রিপোর্টে স্বচ্ছ ভাবমূর্তির লোককে একেবারে সামনের সারিতে নিয়ে আসার জোর প্রস্তাব। তৃণমূলের এক সূত্রে জানা গিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই কাজ করছে কালীঘাট।তবে শেষ পর্যন্ত পুরোনো না নতুন মুখের ওপর আস্থা রাখলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ,সেটা জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে
শেয়ার করুন