নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৪ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ সকালে মানবাজার-১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের ধাদকিডি গ্রামে অক্ষত অবস্থায় উদ্ধার হল একটি ৪ ফুটের রেট পাইথন। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় সূত্রে জানা যায় যে এলাকার একটি ধান ক্ষেতে সাপটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন গ্রামবাসীরা।পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, প্রাথমিক স্বাস্হ্য পরীক্ষা করার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে খাবারের সন্ধানেই জঙ্গল থেকে লোকালয়েের দিকে চলে এসেছে সাপটি।


