নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১০ মে, ২০২১
মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়” -বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন অন্ধকার থেকে আলোয় উত্তরণের কথা, তাই গতকাল সারা রাজ্যে কোভিড বিধি মেনে সরকারি ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সাথেসাথে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হলো মানবাজার মানভূম মেলা বই মেলা কমিটি ও মানবাজার মহকুমা প্রেস ক্লাবের পক্ষ্য থেকে। এদিন মানবাজার পোস্ট অফিস মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি তে মাল্যদান করেন বইমেলা কমিটি ও প্রেস ক্লাবের সদস্য সদস্যারা। বইমেলা কমিটির পক্ষ্য থেকে উপস্থিত ছিলেন প্রদীপ চৌধুরী, উজ্জ্বল গাঙ্গুলী, বিশেষ সদস্যা অনুরূপা সেন এবং মানবাজার মহাকুমা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমীর দও, ড.প্রদীপ মন্ডল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

