নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৯ অক্টোবর ২০২১ঃ

গতকাল শুরু হয় ঝড় ও বৃষ্টির তাণ্ডব। গ্রাম এলাকায় কাঁচাঘর বিধ্বস্ত। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঝড় ও বৃষ্টির জেরে গাছপালার ভেঙে পড়ার সাথে কাঁচা ঘরবাড়িও বাদ যায়নি । একই দৃশ্য দেখা গেল মানবাজার ১নং ব্লকের ধানাড়া অঞ্চলে। গতকাল ধানাড়া অঞ্চলের অন্তর্গত শুশুনিয়া পড়াসিগড়া গ্রামে বিকেলে বৃষ্টি জেরে একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে । বাড়ির মালিক নিমাই বাউরি জানান তিনি মানসীক দিক দিয়ে বিপর্যস্ত, আবার নতুন করে শুরু করতে হবে। বর্তমানে তাঁবু খাটিয়ে বসবাস করছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page