নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২২ আগষ্ট ২০২১

হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম হল রাখি বন্ধন উৎসব।শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। সারা দেশজুড়ে মহা সমারোহে এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে রাখি উৎসব। করোনার আবহে এই বছরও উৎসবের রং কিছুটা হলেও ফিকে। তাই বলেতো সম্প্রীতির বন্ধনের উৎসবে খামতি রাখা যায় না।

তাই আজ মানবাজার-১ নং ব্লকের গোপালনগরে পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ২০২১ রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এদিন সমস্ত করোনা বিধিনিষেধ মেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করা হয়। এবং সকলের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি বিতরন করা হয় একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস, জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাতো, মানবাজার -১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অপূর্ব সিংহ, বিশিষ্ট শিক্ষক শান্তিগোপাল মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page