নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ঃ
রেলের লেভেল ক্রসিং পারাপার সহ একগুচ্ছ বিষয়ে বিশেষ সচেতনতার প্রচার করল আনাড়া আরপিএফ থানার পুলিশ। দপ্তরের ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে আজ বিকেলে আনাড়া-রুকনি লাইনের মধ্যবর্তী লেভেল ক্রসিং-এ এই সচেতনতা প্রচার চালানো হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই পথ দিয়ে যাতায়াতকারী প্রায় ৪০০-র মত পথচারী ও যানবাহন আরোহীদের এদিন লেভেল ক্রসিং পারাপারের বিভিন্ন সাবধানতার পদ্ধতি বিষয়ে বিস্তারিতভাবে সচেতন করা হয়।



