নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ
“হিন্দু দেবী মা কালী” সম্পর্কে “কুরুচিকর” মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন নদীয়ার সাংসদ, এই অভিযোগে আজ পুরুলিয়া সদর থানায় সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফ আই আর করল বিজেপি। এদিন পুরুলিয়া সদর থানায় নদীয়ার সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, সাংসদ মহুয়া মৈত্র মা কালীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। নৈতিকভাবে বিজেপি এর তীব্র প্রতিবাদ করছে বলেও তিনি জানান। একইসঙ্গে এই ধরনের ঘটনায় সাংসদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে বলেও বিজেপি প্রশাসনের কাছ থেকে আশা করছে বলে জানান বিবেক রাঙ্গা।

