নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ

রাজ্য সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” পরিকল্পনার ৬ বছর পূর্তিতে মানবাজার পুলিশের উদ্যোগে শুক্রবার একটি পদযাত্রার আয়োজন করা হয়। মানবাজার শহরে এদিন এই পদযাত্রার পাশাপাশি শহরের রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও পথচারীদের মধ্যে ট্রাফিক নিয়ম, হেলমেট ও অন্যান্য সুরক্ষা সহ যানবাহন চালানো ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারও করা হয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের ৮ জুলাই এই পরিকল্পনার সূচনা করেছিলেন।

শেয়ার করুন

You cannot copy content of this page