নিজস্ব সংবাদদাতা, মানবাজার, রবিবার, ১০ জুলাই ২০২২ঃ
অবৈধ চোলাই মদের কারবার রুখতে মানবাজার সার্কেল আফগারি দপ্তর ও কেন্দা থানার পুলিশের যৌথ অভিযান চলল তালতল হাটে। আফগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপ্তাহিক এই পশুহাটে কেউ বা কারা বেশ কিছুদিন ধরে গোপনে চোলাই মদ বিক্রি করছে বলে খবর আসছিল কেন্দা পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে মানবাজার সার্কেলের আবগারি দপ্তরের আধিকারিকেরা রবিবার কেন্দা থানার পুলিশের সাথে যৌথ অভিযান চালায়। এদিন এই অভিযানে মোট ১৬ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে ।চোলাই মদের কারবারীদের বিরুদ্ধে পরবর্তী সময়েও এমনই অভিযান আরো চালানো হবে বলে জানিয়েছেন মানবাজার সার্কেল আবগারি দপ্তরের আধিকারিকরা।

