নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ
রবিবার পর্যন্ত পুরুলিয়াতে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভ ২০০ ছাড়ালো বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। জানা গিয়েছে রবিবার পর্যন্ত অ্যাক্টিভ পজিটিভ ২০৮ জন। ওইদিন পুরুলিয়ায় নতুন করে ২৫ জনের দেহে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলেও জানা যায়। রবিবার পুরুলিয়ায় মোট ২০৮ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করা হয়। যার মধ্যে ২৫ জনের (১২.০২ শতাংশ) করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
শেয়ার করুন