নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ প্লাস্টিক বর্জনের বার্তার পাশাপাশি জেলাশাসক দপ্তর, জেলা পুলিশ সুপারের দপ্তর ও স্বাস্থ্য দপ্তরে ১২ দফা দাবিসনদ পেশ করল মানভূম মা-মাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এদিন শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা ওই দপ্তর গুলিতে যান। সংগঠনের জেলা সম্পাদক সর্বানন্দ দে জানান, মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ, প্রতিবন্ধীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রকল্প চালু, স্বাস্থ্য দপ্তরে স্থায়ী অথবা অস্থায়ী হিসেবে ৫ শতাংশ নিয়োগ প্রতিবন্ধীদের দেওয়া, জেলাশাসক দপ্তরের সাইকেল স্ট্যান্ডে প্রতিবন্ধীদের নিয়োগ, জেলা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ সহ একগুচ্ছ দাবি এদিন সংগঠনের তরফে জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page