নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ

তিন বছরের এক শিশু কন্যার জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এল বারোমেশ্যা-রামনগর অঞ্চলের মেনিডি গ্রামে। জানা গিয়েছে, গ্রামেরই একটি পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময় ওই শিশু কন্যাটি বাড়ির পিছনের দিকে একটি ডোবাতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে। তড়িঘড়ি তারে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারসহ গোটা গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page