নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :৬ মার্চ, ২০২১

জয়পুরে নতুন তরজা তৃণমূলে। জয়পুরের যুব তৃণমূল নেতা দিব্যজ্যেতি সিংদেও দলীয় পদ থেকে পদত্যাগ করলেন। জয়পুর তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী করা হয় নি তাঁকে। সেই ক্ষোভে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জয়পুরের এই যুব তৃণমূল নেতা। গতকাল, শুক্রবারই জেলার ৯ টি বিধানসভায় তাদের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। জয়পুর বিধানসভায় প্রার্থী করা হয়েছে উজ্জ্বল কুমারকে। তারপর আজ, শনিবার জয়পুরের যুব তৃণমূল নেতা দিব্যজ্যেতি সিংদেও দলীয় পদ থেকে পদত্যাগ করেন। এদিন পদত্যাগ পত্র তিনি দলের যুব সভাপতি সুশান্ত মাহাতর কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে যে জয়পুর বিধানসভায় এবার দিব্যজ্যেতি সিংদেও নিজে প্রার্থীর একজন দাবিদার ছিলেন। এবিষয়ে দলের যুব সভাপতি সুশান্ত মাহাত শনিবার অবশ্য জানান, তাঁর হাতে কারোর কোন পদত্যাগ পত্র পৌঁছয় নি বা ফোনেও কোন কিছু কেউ জানায় নি এখনও।

শেয়ার করুন

You cannot copy content of this page