নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি ২০২২ঃ

প্রয়াত হলেন ভারতবর্ষ তথা বিশ্বের সংগীত জগতের এক নক্ষত্র, লতা মঙ্গেশকর। তিনি তার সুর দিয়ে সঙ্গীত কে সমৃদ্ধ করেছেন। তিনি প্রায় ৩৬ টিরও বেশি ভাষায় গান করেছেন। পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ নানান জাতীয় পুরস্কার। আজ সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়ানে তার অগুনতি শ্রোতা শোক ভারাক্রান্ত। ভারত সরকার দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং রাজ্যে অর্ধদিবস সরকারি ছুটির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শেয়ার করুন

You cannot copy content of this page