নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৭ সেপ্টেম্বর ২০২১

আজ, মঙ্গলবার সকালে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত লাগদা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক মহিলার। দুর্ঘটনায় গুরুতর জখম আরো ৩ জন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে পাড়দদার বাসিন্দা এক দম্পতি শিশু সন্তান সহ বাইকে করে পুরুলিয়া-রাঁচি রোড ধরে বোকারো যাচ্ছিলেন। মফস্বল থানার অন্তর্গত লাগদা সংলগ্ন গোসাই বাঁধ এলাকায় পেছন থেকে আসা একটি এল পি জি গ্যাসের ট্যাঙ্কার বাইকটিকে ধাক্কা মারলে দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় আরোহী মহিলার। দুর্ঘটনায় জখম আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম সোনালি পরামাণিক (২৮)। বাইক চালক মৃতার স্বামী ফটিক পরামাণিক।

শেয়ার করুন

You cannot copy content of this page