নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০

বুধবার গভীর রাতে (স্থানীয় সূত্র অনুযায়ী রাত্রি ১ টা নাগাদ) পুরুলিয়া-টাটা ৩২ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আগুনে ঝলসে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-টাটা জাতীয় সড়কের উপর শহরের নডিহা মিষ্টি মহলের সন্নিকটে একটি লরি ও একটি টেলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

দেখুন ভিডিও

সংঘর্ষে টেইলারটির কেবিনে দাউ দাউ করে আগুন ধরে গেলে টেলারের ড্রাইভার কেবিনের মধ্যেই ঝলসে মারা যান বলে জানা গিয়েছে। পরে পুরুলিয়া ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনলে দগ্ধ মৃতদেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। লরির ড্রাইভার ও খালাসি পলাতক। তবে লরিটিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমী ঘোষ। উনিও উদ্ধার কাজে হাত লাগান।

শেয়ার করুন

You cannot copy content of this page