নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি ২০২২ঃ

বাঘমুন্ডির চড়িদা গ্রামের মৃত যুবকের মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করল মানভূম আদিবাসী কল্যাণ সমিতি ও স্থানীয় বাসিন্দারা। আবগারি দপ্তরের কর্মীরা গত ১৬ তারিখ অবৈধ মদ সহ শিকারি মুড়া নামে যুবককে গ্রেপ্তার করে। রবিবার সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। গ্রামবাসী ও মৃতের পরিবারের অভিযোগ আবগারি দপ্তরের কর্মীদের মারধরের জেরেই ওই যুবকের মৃত্যু হয়েছে। দোষীদের শাস্তির দাবিতেই এদিন অবরোধ শুরু করে গ্রামবাসীরা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে আবগারি দপ্তর।

শেয়ার করুন

You cannot copy content of this page