নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৮ মে, ২০২১

৩২নং জাতীয় সড়কে দুপুর ১২টা নাগাদ একটি মারুতি গাড়ির ধাক্কায় আহত দুই যুবক। ঘটনাটি ঘটে বলরামপুর ৩২নং জাতীয় সড়কে কেন্দাডি ও বড়ো ঊর্মা গ্রামের মধ্যবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় আহত ওই দুই যুবকের নাম মহালয় মাহাতো বয়স ৩৪বছর, ও মানিক মাহাতো বয়স ৩৫ বছর, বাড়ি আড়শা থানার গুগুই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাঁসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

শেয়ার করুন

You cannot copy content of this page