নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২ ডিসেম্বর ২০২১ঃ

আবার পথ দুর্ঘটনায় মারা গেলেন এক ব্যাক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন মৃতের পরিবারের দুজন। আজ, বৃহস্পতিবার পথ দুর্ঘটনাটি ঘটে ঝালদা-বাঘমুন্ডি সড়ক পথে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুইসা-তুনতুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাগী গ্রামের বাসিন্দা গুরুপদ কুইরির(৪৫)। তাঁর স্ত্রী ও ছেলে দুর্ঘটনায় গুরুতর জখম। তাঁদের দুজনকে ঝালদা ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে গুরুপদ কুইরি তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে ঝালদা থানার ডিবরিটিকর গ্রামে মেয়ের বাড়ি এসেছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে ঝালদা থানার উদয়সিরু গ্রামের কাছে পেছন থেকে আগত একটি চারচাকা গাড়ি তাঁদের তিনজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরুপদ কুইরির। তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর জখম অবস্থায় ঝালদা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

You cannot copy content of this page