নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ মার্চ ২০২২ঃ

পানীয় জল ও স্বাস্থ্য পরিসেবার দাবীতে মানবাজার বাঁকুড়া চার নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পায়রাচালী গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকেই পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন।

স্হানীয় বাসিন্দা শোভা দে জানান,এলাকায় কোনো জলের ব্যাবস্হা নেই এবং চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নেই তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। পরবর্তীকালে পুঞ্চা থানার পুলিশ ও মানবাজার-১ নং ব্লক প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে,এবিষয়ে মানবাজার- ১ নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মূমু জানান পায়রাচালী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এর সমস্যা রয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত সমস্যার সমাধান করবে।

শেয়ার করুন

You cannot copy content of this page