নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১১ জানুয়ারি ২০২৫, শনিবারঃ

কার্যত শীত উপেক্ষা করেই শনিবার সাত সকালে গণ-সংগ্রহে নামলেন সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির সদস্যরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি পুরুলিয়ার জয়পুরে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্য নগরের বাসুদেব আচারিয়া মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম-এর পুরুলিয়া জেলা ২২ তম সম্মেলন। সেই উদ্দেশ্যে এদিন সাত সকালে শহরের গোশালা মোড়ের হাট বাজার, বরাকর রোড, রেনীরোড ও দেশবন্ধু রোডে গণ-সংগ্রহ করা হয় দলের পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির তরফে। কমিটির সম্পাদক ব্যোমকেশ দাস জানান, সম্মেলন উপলক্ষে ২৫ ও ২৬ বিপুল সংখ্যক দলীয় সদস্য, কর্মী-সমর্থকেরা উপস্থিত থাকবেন। ২৬ জানুয়ারি প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন সুজন চক্রবর্ত্তী, দেবলীনা হেমব্রম, অমিয় পাত্র প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page