নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১১ জানুয়ারি ২০২৫, শনিবারঃ

মোবাইল ফোন হারিয়ে প্রায় ছয় লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া শহরের একজন ট্যাক্স কনসালটেন্ট। দুটি ব্যাংক একাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। গোটা বিষয়টি জানিয়ে পুরুলিয়া সদর থানাতে লিখিত অভিযোগ করেছেন ওই ট্যাক্স কনসালটেন্ট।
পুরুলিয়া শহরের নডিহা এলাকার বাসিন্দা সত্যনারায়ন কুমার। পেশাই ট্যাক্স কনসালট্যান্ট তিনি। সত্যনারায়ণবাবু বুধবার পুরুলিয়া সদর থানাতে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে সত্যনারায়ণবাবু জানান, গত ২৯শে ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ তিনি মিষ্টি মহল এলাকার সবজি বাজারে মাছ কেনার জন্য যান। সেখানে যাওয়ার পর তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। ৫ মিনিটের মধ্যে মোবাইল ফোনটি কেউ বন্ধ করে দিয়েছিল। তিনি আরো জানান, তার এক আত্মীয় কিছুক্ষণের মধ্যে অনলাইনে ফোন পে অ্যাপটিও বন্ধ করেন। সত্যনারায়ণ বাবু লিখিত অভিযোগে জানান তার ওই মোবাইলে দুটি সিম কার্ড ছিল। ওই দিনই সকাল 11 টা নাগাদ পুরুলিয়া সদর থানাতে গিয়ে একটি জেনারেল ডায়েরি করেন তিনি। ঘটনার দিনে নতুন সিম কার্ড কেনার চেষ্টা করলেও রবিবার থাকায় তা সম্ভব হয়নি। পরের দিন আধারের ফোন নাম্বার পরিবর্তন করার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে ওই ব্যাংকে থাকা সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজেকশন বন্ধ করার আবেদন জানাই। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় অ্যাকাউন্টগুলি ট্রানজেকশন তারা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মোবাইল হারিয়ে যাওয়ার চার দিনের মধ্যে ওই ব্যাংকে থাকা সেভিংস একাউন্ট থেকে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা কেউ তুলে নিয়েছে। ওই সময়ের মধ্যেই বন্ধন ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকেও প্রায় পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা কেউ তুলে নিয়েছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানিয়ে বুধবার এ বিষয়ে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন সত্যনারায়ণ বাবু। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে সদর থানার পুলিস। প্রসঙ্গত এর আগেও পুরুলিয়া জেলাতে মোবাইল হারিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে একাধিক জনের। দুষ্কৃতীরা ওই মোবাইল থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মোবাইল হারিয়ে যেতেই ব্যাংকের টাকা উধাও হয়ে যাওয়ার একের পর এক ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারাও।

শেয়ার করুন

You cannot copy content of this page