নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১১ জানুয়ারি ২০২৫, শনিবারঃ

পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের পক্ষ থেকে আজ, শনিবার শহরের ভগত সিং মোড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পুরুলিয়া শহরের দায়িত্বপ্রাপ্ত তানজিব মাজহার সিকান্দার জানান পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় পরব মকরকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, দলের শহর কমিটির পদাধিকারি ঋতুরাজ দে ও গৌরব সিং সহ আরো অনেকে। অভ্যাগতরা এদিন নিজেদের বক্তব্যে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সঙ্গে নিয়ে জেলার তৃণমূল দল যে সর্বদা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকে তা অনেক আগেই প্রমাণিত হয়েছে। আজ সেকথার আরো একবার প্রমাণ পাওয়া গেল। জেলাবাসীকে এদিন পরবের আগাম অভিনন্দন জানান তৃণমূলের পদাধিকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page