নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ জানুয়ারি ২০২৫, রবিবারঃ

পুরুলিয়ায় দুধ ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটি উদ্ধার করে টামনা থানার পুলিশ। মৃত দুধ ব্যবসায়ী আত্মীয়দের অভিযোগ খুন করা হয়েছে দুধ ব্যবসায়ী রাহুল যাদব কে। পুরুলিয়া শহর সংলগ্ন টামনা থানা এলাকার হাইওয়ের পাশ থেকে দুধ ব্যবসায়ী রাহুল যাদবের মৃতদেহ পাওয়া যায় আজ সকালে। গতকাল থেকেই নিখোঁজ ছিল রাহুল। পরিবারের আরো অভিযোগ হাই ও সংলগ্ন একটি বাড়িতে দুধ দিতে যেত রাহুল। সেই বাড়ির বেশ কয়েকটি মুরগি চুরি হয়ে যায়। সেই মুরগি রাহুল চুরি করেছে তেমন অপবাদ দেয়া হয় হয়েছিল। সেই বাড়ি সংলগ্ন জায়গায় রক্ত দেখতে পায় পুলিশ। ইতিমধ্যেই এক ব্যক্তিকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে পুলিশ ।

শেয়ার করুন

You cannot copy content of this page