নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ১২ জানুয়ারি ২০২৫, রবিবারঃ
আজ, রবিবার স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস। নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের পক্ষে দিনটি শ্রদ্ধা ও আড়ম্বরের সাথে পালিত হল। বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয় এদিন সকালে। বাসস্ট্যান্ড, হাটতলা, বাজার হয়ে পুনরায় আশ্রমে আসে শোভাযাত্রা। বিদ্যাপীঠের তরফে প্রধান শিবতত্ত্বানন্দজী মহারাজ পারবেলিয়া হাইস্কুল গেটের সামনে বিবেকানন্দ ও সুভাষ চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করেন। তিনি এদিন বর্তমান সামাজিক পরিস্থিতিতেও স্বামীজীর ভাবাদর্শের ভীষণ প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখেন। শোভাযাত্রায় অংশগ্রহন করেন পারবেলিয়া কোলিয়ারীর ম্যানেজার সন্দীপ মাহাতা, বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ মুখার্জি, অবিনাশ মাহাত, সমীর গরাই, সমাজসেবী শান্ত চ্যাটার্জী প্রমুখ। বিদ্যাপীঠের অনুষ্ঠান মঞ্চে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি পেশ করেন স্থানীয় শিল্পী সহ পড়ুয়ারা।
শেয়ার করুন