নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ১২ জানুয়ারি ২০২৫, রবিবারঃ
নিতুড়িয়া ব্লকের শালতোড় বাজার বুথের অন্তর্গত একটি হাইড্রেনের কাজের শুভ সূচনা হল রবিবার। জানা গিয়েছে, আটশো ফুট দীর্ঘ এই হাইড্রেনটি ৬ ইঞ্চি পুরু ঢালাই সহ ১ ফুট গভীরতা সম্পন্ন হবে এবং ওপর থেকে ঢাকা দেওয়া থাকবে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির তরফে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৯ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় করে নর্দমাটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন শালতোড় পঞ্চায়েত সদস্যা রেনুদেবী শর্মা, পঞ্চায়েত সমিতির সদস্যা ববিতা বাউরি পাশোয়ান সহ আরো বিশিষ্টরা।
শেয়ার করুন