নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: শুক্রবার পুরুলিয়া এমএসএ ময়দানে পুরুলিয়া সদর ১ চক্রের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, এআই সুজয় বসু, এসআই উজ্জ্বল দাস প্রমুখ। জানাগিয়েছে, এদিন পুরুলিয়া শহরের প্রায় ৫০ টি প্রাথমিক স্কুলের ২৭০ জনের বেশি ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগীতা শিশুদের সার্বিক বিকাশের বিশেষ ভূমিকা নেবে বলে জানান শিক্ষা দপ্তরের আধিকারিকরা।

