নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ এলাকার গরীব খেঁটে খাওয়া মানুষদের মধ্যে জনপ্রিয় বামপন্থী নেতা ছিলেন প্রহ্লাদ রায়, মতিলাল সহিস, ভীষ্মদেব সহিস। একইসঙ্গে ছিলেন এলাকার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র একনিষ্ঠ কর্মী, নেতা তথা সদস্যও। তাঁদেরই স্মৃতিতে সিপিআইএম-এর পুরুলিয়া পৌর শহরের ২১ নং ব্রাঞ্চের দলীয় কর্মীরা বৃহস্পতিবার স্থানীয় শান্তিপল্লীর মাঠে এক দিবসীয় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। মোট ৬টি দল খেলায় অংশগ্রহণ করে। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা চিকিসক নয়ন মুখার্জী। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় টাইগার ফুটবল ক্লাবকে পরাজিত করে জয়ের শিরোপা তুলে নেয় শিবশক্তি ক্লাব। প্রতিযোগিতার শেষে এদিন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষাবিদ ব্যোমকেশ দাস সহ মতিলাল সহিস ও ভীষ্মদেব সহিসের পরিবারের সদস্যবৃন্দ, এছাড়াও শিবশঙ্কর মাহালী, মধুসূদন ব্যানার্জী প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page