নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলার চারজন সাব ইন্সপেক্টর কে বদলি করল জেলা পুলিশ। মঙ্গলবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। পুরুলিয়া টাউন থানার অশোক মাহাতকে সাঁওতালডি থানাতে, বলরামপুর থানার অভিজিৎ সিংহ কে পুরুলিয়া সদর থানাতে বদলি করা হয়েছে। এছাড়াও প্রশান্ত কুমার মাহাতোকে পুলিশ লাইন থেকে পুরুলিয়া সদর থানায় এবং সঞ্জয় ব্যানার্জিকে পুরুলিয়া সদর থানা থেকে বরাবাজার থানায় বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
শেয়ার করুন