নিজস্ব সংবাদদাতা, ঝালদা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করল স্ত্রী। গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক। ঘটনাটি ঝালদা থানার ব্রজপুর গ্রামে। গত ২৫ জানুয়ারী গ্রামের সুকরাম সিং মুড়া(৩০)কে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আগুনে ঝলসানো দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে ক্ষেত থেকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া পাঠায় । এদিকে তদন্তে নেমে পুলিশ প্রথমে সুকরামের স্ত্রী মঙ্গলা সিং মুড়াকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে।
মঙ্গলার জিজ্ঞাসাবাদের পর প্রতিবেশী বিবেকানন্দ পান্ডে ওর্ফে মহেশকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় |পরিবারের পক্ষ থেকে নিরঞ্জন সিং মুন্ডা ও লক্ষ্মণ সিং মুড়া দোষীদের স্বাস্তির দাবি জানিয়েছেন |এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান,অবৈধ সম্পর্কের জেরে সুকরাম কে খুন করা হয়। ধৃতদের বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর সাত দিনের হেফাজতে নেয় ঝালদা থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
