নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১০ মে ২০২৪:

প্রায় সাড়ে চারশোর বেশি শ্রমিক কাজ করে দিনযাপন করেন। রেলওয়ে কর্তৃপক্ষ পুরুলিয়া স্টেশনের গূডশেড স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত কার্যকর হলে গুড সেডের কাজের সঙ্গে যুক্ত থাকা মুটিয়া শ্রমিক, পরিবহন শ্রামিক, স্থানীয় দোকানদার ও তাদের পরিবার ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন হবেন। তাই গুডশেডটি স্থানান্তরের বিরুদ্ধে আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি সমাজের সমস্ত অংশের মানুষকে সামিল করার ডাক দিয়ে পুরুলিয়া রেলওয়ে গূডশেড স্থানান্তর বিরোধী সংযুক্ত মোর্চা গঠন হয়েছে। ওই সংগঠনের পক্ষ থেকেই আজ গুডসেডে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বড় আকারে বিক্ষোভ করবেন বলে জানান বিক্ষোভকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page