নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১০ মে ২০২৪:

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো পুরুলিয়া জেলা তৃণমূল।
অভিযোগ গত ৮তারিখ বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি বিক্ষোভ কর্মসূচি নেয় সেই বিক্ষোভ কর্মসূচি চলাকালিন মুখ্যমন্ত্রী মমতা কুশপুতলিকা দাহ করা হয়। সেই বিক্ষোভের নেতৃত্ব দেয় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সেই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে অভিযোগ জানায়। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন গত দুদিন আগে কাশিপুর বিধানসভার আদ্রা থানার পলাশকলা এলাকায় ও পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মুখ্যমন্ত্রীর মমতা কুশপুতলিকা দাহ করে ছিলেন । এটা একটা লজ্জা জনক ঘটনা। এই ঘটনা নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।এটা বাংলার সংস্কৃতি নয় জেলায় এই ধরণের কালচার নয়। এই জেলায় নির্বাচনের আগে হিংসা ছড়ানোর চেষ্টা করছে।এলাকায় এলাকায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। একজন মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ কি ভাবে করা যায় পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে দেখার জন্য বলেছি।
বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন চোর কে যদি চোর বলা হয় স্বাভাবিক ভাবেই গায়ে লাগবে।কারণ চোর প্রথমবার সুপ্রিম কোর্টে স্বীকার করেছে ৮৩১৩জনের চাকরি চুরি করেছি। এটাই বলেছি এটা বলা যদি অপরাধ হয় অপরাধ করেছি। সারা বাংলার মানুষ বলছে কোর্ট বলছে আমরা রাজনৈতিক ভাবে বলেছি।

শেয়ার করুন

You cannot copy content of this page