নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১১ মার্চ ২০২৪:

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগ বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাধারণের শিক্ষা ব্যবস্থা কে রক্ষা করা, স্বচ্ছতার সাথে শূন্য পদে শিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ, সমকাজে সমবেতন এবং অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ প্রদান এর দাবিতে আজ পুরুলিয়া শহরের হাটের মোড়ে শিক্ষা বাঁচাও সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি প্রদীপ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সমিতির বাঁকুড়া জেলা শাখার সম্পাদিকা অস্মিতা দাশগুপ্ত। সভার শেষে প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকার এক বর্ণাঢ়্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে ডিআই অফিসে এসে হাজির হয়। ২৬ দফা দাবিতে ডিআই (মা শি) নিকট ডেপুটেশন দেওয়া হয় এবং ১০ দফা দাবিতে প্রাইমারি শিক্ষা সংসদের সভাপতির নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডি আই অফিসের সভায় বক্তব্য রাখেন নিখিল বঙ্গ শিক্ষা সমিতির পুরুলিয়া জেলা শাখা সম্পাদক ব্যোমকেশ দাস, ১২ জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক লালমোহন গ্রহাচার্য, এবিপিটিএ জেলা সভাপতি নিলয় মুখার্জি,এবিপিটিএ নেতা দেবজ্যোতি চক্রবর্তী, এবিটিএ নেতৃত্ব বিনয় চন্দ্র পাল মহসিন খাঁ প্রদীপ চৌধুরী মিতালী ব্যানার্জি প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page